প্রযোজনায় ফ্রিদা পিন্টো!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এবার চলচ্চিত্র প্রযোজনার মনস্থির করেছেন স্লামডগ মিলিয়নিয়ার খ্যাত বলিউড তারকা ফ্রিদা পিন্টো।ফ্রিদা পিন্টো বলেছেন, ‘আমি এবারে চলচ্চিত্র প্রযোজক হিসেবে ভারতে ফিরে যেতে চাই। যেসব সিনেমায় আমি অভিনয় করতে পছন্দ করি, শুধু সেই সব সিনেমাই প্রযোজনা করব। সেটা হতে পারে ভারতের বর্তমান সিনেমাগুলোর মতো কিংবা হতে পারে আরও অসাধারণ কিছু।’শুধু ভারত কিংবা মাত্র একটি দেশের মানুষের জন্য নয়, যে সিনেমা গোটা বিশ্বে পৌঁছে যাবে ঠিক তেমনি ধরনের সিনেমা প্রযোজনা করতে চান বলেও জানিয়ে দিয়েছেন এ তারকা।উল্লেখ্য, আজ ফ্রিদা পিন্টো অভিনীত রুপার্ট ওয়েইট পরিচালিত ‘রাইজ অব দ্য প্লানেট অব দ্য এপস’ চলচ্চিত্রটি মুক্তি পেয়েছে। এ চলচ্চিত্রটিতে ফ্রিদার সঙ্গে জেমস ফ্রাঙ্কো ও অ্যান্ডি সারকিস অভিনয় করেছেন। ওয়েবসাইট।