প্রশংসার চক্করে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুম্বাইয়ের আশা ভোঁসলের বিরাট ভক্ত সুরকার অনু মালিক। জনপ্রিয় রিয়েলিটি শো ‘ইন্ডিয়ান আইডল ৬’-এর সেটে তিনি আশার প্রশংসা করতে গিয়ে রীতিমতো কথার খই ফোটাতে থাকেন। এতে আশাকে বেশ কিছুটা সময় নট-নড়নচড়ন হয়ে থাকতে হয়। সেদিন থিয়েটার রাউন্ডের দৃশ্য গ্রহণ চলছিল। সেটে ছিলেন অনু মালিক, সুনিধি চৌহান, সেলিম মার্চেন্ট। আর আশা তো ছিলেনই। তবে তিনি ছিলেন মঞ্চের নেপথ্যে।অনুর ওপর দায়িত্ব বর্তেছিল, আশার সঙ্গে অন্যদের পরিচয় করিয়ে দেওয়ার। এ সুযোগ পেয়ে তিনি আশার এমন গুণগান শুরু করেন, সময়ের দিকে তাঁর কোনো খেয়ালই ছিল না। একপর্যায়ে আশা নিজেই পেছন থেকে বেরিয়ে এসে সবার সঙ্গে যোগ দেন। ওই রিয়েলিটি শোর বিশেষ বিচারক তিনি। টিএনএন।