প্রশংসায় পঞ্চমুখ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হলিউড তারকা ক্যামেরন ডায়াজ তাঁর সাবেক প্রেমিক পপতারকা জাস্টিন টিম্বারলেকের প্রশংসায় পঞ্চমুখ। ব্যাড টিচার নামে কৌতুকে ভরপুর একটি ছবিতে অভিনয়ের মাধ্যমে আবার একসঙ্গে দেখা যাবে তাঁদের। এ ব্যাপারে ডায়াজ বলেন, ‘টিম্বারলেককে যে চরিত্রে নেওয়া হয়েছে, ওই চরিত্রে সে-ই সবচেয়ে উপযুক্ত অভিনেতা বলে আমি মনে করি। কৌতুকাভিনেতা হিসেবে দারুণ প্রতিভা আছে ওর।’ ২০১২ সালে ছবিটি মুক্তি পাবে। টিম্বারলেকের সঙ্গে ডায়াজের সম্পর্কচ্ছেদ ঘটে ২০০৭ সালে। এর আগে টানা চার বছর তাঁরা চুটিয়ে প্রেম করেন। ওয়েবসাইট।