প্রসূনের প্রথম নাটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটকে অভিষেক হলো ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতার এবারের প্রথম রানারআপ প্রসূন আজাদের। নাটকের নাম অ্যান অ্যাপল। গতকাল শনিবার রাজধানীর বেইলি রোডে নাটকটির শুটিং শুরু হয়েছে।প্রসূন বলেন, ‘প্রথম টিভি নাটকে অভিনয় করব, মনের মধ্যে অন্য রকম এক অনুভূতি কাজ করছে।’প্রসূন জানান, লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতা শেষ হওয়ার সপ্তাহ দুয়েকের মধ্যে নাটকে অভিনয়ের সুযোগ পেলেন তিনি। প্রসূন এখন পড়াশোনা করছেন ক্যামব্রিয়ান কলেজে দ্বাদশ শ্রেণীতে বাণিজ্য বিভাগে। নিজের ভবিষ্যৎ পরিকল্পনা প্রসঙ্গে প্রসূন বলেন, ‘আমি নায়িকা হতে চাই।’অ্যান অ্যাপল নাটকের পরিচালক সাদাত রাসেল।