প্রসেনজিতের বাড়িতে আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিজ বাড়ির সামনে আগুন লাগা মুহূর্তে উদ্বিগ্ন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়
নিজ বাড়ির সামনে আগুন লাগা মুহূর্তে উদ্বিগ্ন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়

অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়ির রান্নাঘরে আগুন লাগার ঘটনা ঘটেছে। গতকাল রাত সাড়ে নয়টার দিকে সেখানে আগুন লাগে। বাড়ির নিরাপত্তারক্ষীরাই অগ্নিনির্বাপণ–ব্যবস্থার সাহায্যে প্রাথমিকভাবে আগুন নেভানোর কাজ শুরু করেন। খবর পেয়ে কলকাতার বালিগঞ্জ ফাঁড়ির কাছে পি ১৯ নম্বর বালিগঞ্জ প্লেসে টলিউড সুপারস্টারের বাড়িতে যায় দমকলের চারটি ইঞ্জিন। আধা ঘণ্টার চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।
সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে যান মেয়র শোভন চট্টোপাধ্যায়। তাঁর কাছ থেকে জানা গেছে, রান্নাঘরের একটি চিমনি থেকেই আগুন লাগে। বাড়ির অগ্নিনির্বাপক যন্ত্র দিয়ে চেষ্টা করায় তাড়াতাড়ি আগুন নেভানো সম্ভব হয়েছে।
সূত্র : ভারতীয় টিভি চ্যানেল ২৪ ঘণ্টা।