প্রস্তুত হচ্ছেন কারিনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হলিউডের বিখ্যাত অভিনেত্রী মেরিলিন মনরোর জীবনী নিয়ে ছবি করবেন পরিচালক মধুর ভান্ডারকার। আর এতে মনরোর ভূমিকায় অভিনয় করবেন কারিনা কাপুর। কারিনা ছবিটিতে অভিনয়কে বেশ চ্যালেঞ্জিং মনে করছেন। তাই এর জন্য প্রস্তুতিরও শেষ নেই। তবে মনরো ছাড়াও বলিউডের অতীতের অনেক হিরোইনের জীবন-কাহিনির ছাপ থাকবে ছবিটিতে। অনেকে নির্মিয়মাণ ছবিটিকে সত্যজিত্ রায়ের উত্তম কুমারকে নিয়ে তৈরি নায়ক ছবির সঙ্গেও তুলনা করছে। কারিনা এরই মধ্যে মনরো অভিনীত ছবিগুলো দেখা শুরু করেছেন। পাশাপাশি নায়িকা মধুবালা, নার্গিস, ওয়াহিদা রহমানদের ছবিও নতুন করে দেখতে শুরু করেছেন। হিরোইন নামের এ ছবিতে কারিনা কাপুর নায়িকা হিসেবে চূড়ান্ত হলেও এখনো নায়ক স্থির হয়নি।