প্রাইসলেস মূল্যবান!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রাইসলেসই ছিল ক্যাটরিনা কাইফের কাছে দারুণ মূল্যবান! ২০০৬ সালে নির্মিত ফরাসি ভাষার এই ছবি দেখে যারপরনাই মুগ্ধ হয়েছিলেন এই বলিউড তারকা। ঠিক করেছিলেন প্রযোজক হবেন, নিজের গাঁটের পয়সা খরচ করে হিন্দিতে রিমেক করবেন প্রাইসলেস। লোকে কানাঘুষা করছিল, সেই ছবিতে ছোট বোন ইসাবেলকেও নেবেন ক্যাট। কিন্তু সেই আশার গুড়ে বালি। রিমেক করার অনুমতি মেলেনি। হতাশ ক্যাটরিনা। কাছের লোকেরা সব শুনে রেগেমেগে কাই। ক্যাটরিনার মতো তারকার সঙ্গে ইয়ার্কি! তবে প্রযোজক হওয়ার খোয়াব ক্যাটরিনার পিছু ছাড়েনি। অচিরেই হয়তো পুরোনো কোনো হিন্দি ছবি নতুনভাবে দেখা যাবে, প্রযোজকের জায়গায় লেখা থাকবে ক্যাটরিনা কাইফ। ওয়েবসাইট।