প্রাকৃতিক রং কর্মশালা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বেঙ্গল ফাউন্ডেশন ও ওয়ার্ল্ড ক্রাফটস কাউন্সিলের এশিয়া প্যাসিফিক শাখার যৌথ উদ্যোগে গতকাল থেকে শুরু হয়েছে প্রাকৃতিক রং কর্মশালা। রাজধানীর খিলক্ষেতে বেঙ্গল সেন্টার ভবনে ‘প্রশিক্ষকদের প্রশিক্ষণ’ নামের সাত দিনব্যাপী এ কর্মশালায় থাইল্যান্ড, নেপাল, লাওস, মালয়েশিয়া, ওমান, ভারত, পাকিস্তান, ভুটান ও বাংলাদেশের ১২ জন বিশেষজ্ঞ এবং বাংলাদেশের ছয়জন কারুশিল্পী তাঁদের অভিজ্ঞতালব্ধ জ্ঞান ও প্রাকৃতিক রং ব্যবহারের করণ-কৌশল উপস্থাপন করবেন এবং পরস্পরকে হাতে-কলমে শেখাবেন। কর্মশালা চলবে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত।আন্তর্জাতিক সংস্থা বিশ্ব কারুশিল্প পরিষদ প্রায় দুই যুগ ধরে প্রাকৃতিক রঙের ঐতিহ্য পুনরুদ্ধার, উন্নয়ন এবং প্রচারণায় কাজ করে চলেছে।