প্রাঙ্গণে মোরের নাট্যোৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার নাটকের দল প্রাঙ্গণে মোর এবার নাট্যোৎসবের আয়োজন করেছে চট্টগ্রামে। আর তারা এই উৎসবের শিরোনাম করেছে ‘প্রাঙ্গণে মোর কর্ণফুলী নাট্যোৎসব’। চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমী মঞ্চে চার দিনের এই উৎসব শুরু হবে ১ এপ্রিল। প্রাঙ্গণে মোর দলের পরিচালক অনন্ত হিরা জানান, উৎসবে তাঁরা শ্যামাপ্রেম, স্বদেশী, লোকনায়ক ও রক্তকরবী নাটক মঞ্চস্থ করবেন।চট্টগ্রামে উৎসব আয়োজন করার ব্যাপারে তিনি বলেন, ‘উৎসব সাধারণত ঢাকায়ই বেশি হয়। আমরা চেয়েছি চট্টগ্রামের দর্শকও এর সঙ্গে সম্পৃক্ত হোক। আর আমাদের দলের একটি বৈশিষ্ট্য হলো, আমরা রবীন্দ্রনাথের নাটকের চর্চা করি। আমরা যেভাবে ভাবি, তা চট্টগ্রামের দর্শকদের সামনেও তুলে ধরতে চেয়েছি।’উৎসবে চট্টগ্রামের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনকেও অন্তর্ভুক্ত করা হয়েছে। অনন্ত হিরা জানান, শিল্পকলা একাডেমী প্রাঙ্গণের অনিরুদ্ধ মুক্ত মঞ্চে প্রতিদিন বিকেল সাড়ে পাঁচটা থেকে নাচ, গান, আবৃত্তি ও পথনাটকের আয়োজন করা হয়েছে। এ ছাড়া ‘বাঙালির নাট্যচর্চা ও রবীন্দ্রনাথের নাটক’ শীর্ষক একটি সেমিনারও অনুষ্ঠিত হবে। অনন্ত হিরা আরও বলেন, ‘এখন থেকে প্রতি দুই মাস পরপর বিভিন্ন বিভাগ ও জেলা শহরে এ ধরনের উৎসব আয়োজন করব।’