প্রাচ্যনাট স্কুলের দশকপূর্তি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তরুণ অভিনেতা-অভিনেত্রীদের পদচারণে মুখরিত বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালার প্রাঙ্গণ। তাঁরা সবাই অভিনয় শিক্ষাপ্রতিষ্ঠান প্রাচ্যনাট স্কুলের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী। প্রতিষ্ঠানটির এক দশকপূর্তিতে আয়োজিত পুনর্মিলনী উপলক্ষে এই সমাগম। গতকাল শুক্রবার বিকেলে কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব লুবনা মরিয়ম। স্বাগত বক্তব্য দেন প্রাচ্যনাট স্কুলের পরিচালক শহীদুল মামুন। উদ্বোধনী আনুষ্ঠানিকতা শেষে শিক্ষার্থীরা সমবেত কণ্ঠে ‘আনন্দলোকে মঙ্গলালোকে’ গানটি পরিবেশন করেন। এরপর তাঁরা পরিবেশন করেন মিউজিক্যাল ড্রামা ‘ঋতুরঙ্গ’। শেষে প্রাচ্যনাট স্কুলের ২০তম ব্যাচের শিক্ষার্থীদের মধ্যে সনদ বিতরণ করেন, নাট্যব্যক্তিত্ব মামুনুর রশীদ ও শিমূল ইউসুফ।