প্রাচ্যনাটের উঠান নাটকের মেলা ২০১০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভিন্ন ধরনের থিয়েটার প্রযোজনা নিয়ে উৎসব করছে প্রাচ্যনাট। ‘উঠান নাটকের মেলা ২০১০’ শিরোনামে শিল্পকলা একাডেমীর স্টুডিও থিয়েটার হলে উৎসব শুরু হয়েছে ১৫ মার্চ। উৎসবে ছয়টি নাটক মঞ্চস্থ হতে চলেছে। উঠান নাটকের মেলার আহ্বায়ক তৌফিকুল ইসলাম বলেন, একেবারে নিজেদের মহড়া কক্ষের নাটক এগুলো। ২০০৮ সাল থেকে আমরা এ ধরনের কার্যক্রম চালিয়ে নাটক নির্মাণ করেছি। দলের কর্মীদের মধ্যে দুজন, পাঁচজন বা আটজন মিলে দল ভাগ করে কাজ করা হয়েছে। তাঁরাই নাটক লিখছেন, নির্দেশনা দিচ্ছেন, অভিনয় করছেন, এমনকি আলো, সেট, পোশাক—সবই তাঁদের নিজেদের।’ এ ধরনের উদ্যোগ প্রসঙ্গে তিনি বলেন, ‘তরুণদের উৎসাহিত করা। নাটকগুলো আমরা মহড়া কক্ষে দেখেছি। এবার বড় পরিসরে দর্শকের সামনে নাটকগুলো হবে। ফলে যারা নাটকগুলো করছে তাদের থিয়েটারের প্রতি আত্মবিশ্বাস সৃষ্টি হবে। আর তরুণদের আত্মবিশ্বাস তৈরি করাই আমাদের মূল উদ্দেশ্য।’ প্রতিদিন ১২ জন করে একাধিক দলের কর্মী উদ্বোধনে থাকছেন। এভাবে তিন দিনের উৎসবে মোট ৩৬ জন নাট্যকর্মী উদ্বোধনে থাকছেন। মঞ্চস্থ হচ্ছে দুটি করে নাটক।১৫ মার্চ মঞ্চস্থ হয় কথোপকথন ও ত্রিশঙ্ক নাটক দুটি। পরের দিন উৎসবে নাটক মঞ্চস্থ হয়নি। এ দিন রাখা হয়েছিল থিয়েটার কর্মীদের আড্ডা। ‘ফুল পাখি ও নদীর গান’ শিরোনামে শিল্পকলা একাডেমীর বাইরের চত্বরে প্রাচ্যনাটের কর্মীরা তাঁদের দলের একাধিক নাটকের গান পরিবেশন করেন। ১৭ মার্চ মঞ্চস্থ হয় দুটি নাটক। একটি পাতার খেলা আরেকটি ছিল বায়োস্কোপ। আজ শেষ দিন মঞ্চস্থ হবে দুটি নাটক কেরামতনামা ও এ নিউ টেস্টামেন্ট অব অ্যানসেন্ট মেরিনার ।সুবচনের কর্মশালামঞ্চে অভিনয়ে আগ্রহী তরুণ-তরুণীদের নিয়ে কাজ করার লক্ষ্যে প্রযোজনাভিত্তিক কর্মশালার আয়োজন করছে সুবচন নাট্যসংসদ। ২১ মার্চ থেকে ১৫ এপ্রিল পর্যন্ত এই কর্মশালা অনুষ্ঠিত হবে। কর্মশালা শেষে সুবচনের পুরোনো ও কর্মশালা থেকে সনদপ্রাপ্ত তরুণ-তরুণীদের নিয়ে নতুন প্রযোজনা মঞ্চে আনা হবে। আবেদনপত্র পাওয়া যাবে আবৃত্তিমেলা আজিজ সুপার মার্কেট, শাহবাগ, কফি হাউস শিল্পকলা, থিয়েটার কর্নার নাটক সরণি (বেইলি রোড) ও সুবচনের মহড়াকক্ষ গ্রাফিক্স আর্ট ইনস্টিটিউট মোহাম্মদপুরে। আবেদনপত্র জমা ও সংগ্রহের শেষ তারিখ ১৯ মার্চ।নাট্যদলের মুখোশ তৈরি কর্মশালানাট্যদল ‘প্রাকৃতজন প্রজন্ম’ আয়োজন করেছে মুখোশ ও সংক্রান্তি উৎসবের। উৎসবের প্রস্তুতি পর্বে দ্বিতীয় দফায় মুখোশ তৈরির কর্মশালা হবে। ১০ দিনের এ কর্মশালা শুরু হবে ২৫ মার্চ থেকে। এতে প্রধান প্রশিক্ষণ সমন্বয়ক হিসেবে থাকবেন চিত্রশিল্পী তরুণ ঘোষ। লালমাটিয়া হাউজিং সোসাইটি স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে প্রতিদিন বিকেল তিনটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত এ কর্মশালা চলবে। ক গ্রুপে ৮-১৫ বছর এবং খ-গ্রুপে ১৬ বা তার বেশিবয়সীরা অংশ নিতে পারবে। ফোন: ০১৭১৬৪৮৪৭৭৪