প্রাচ্যনাটের পথ নাট্যোৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘পথ ছেড়ো না পথের মানুষ’ স্লোগান নিয়ে প্রাচ্যনাট আয়োজন করেছে ‘পথ নাট্যোৎসব’। প্রাচ্যনাটের ১৫ বছর পূর্তি উপলক্ষে বছরব্যাপী নানা অনুষ্ঠানের পরিকল্পনা করা হয়েছে। তারই অংশ হিসেবে আয়োজিত তিন দিনের এই উৎসব শুরু হচ্ছে আজ সোহরাওয়ার্দী উদ্যানের উন্মুক্ত মঞ্চে। প্রাচ্যনাটের সদস্য শাহেদ আলী জানান, উৎসবে তাঁদের তিনটি নাটক ছাড়াও থাকছে উদীচী কেন্দ্রীয় নাটক বিভাগ, অপেরা, নাট্যবেদ, জাহাঙ্গীরনগর থিয়েটার (অডিটরিয়াম ও টিএসসি) এবং ঐকিকের নাটক। প্রতিদিন নাটকের প্রদর্শনী শুরু হবে বেলা সাড়ে তিনটায়।