দেশ টিভিতে আজ রাতে প্রচারিত হবে ধারাবাহিক নাটক রেডিও চকলেট। আনিসুল হকের গল্প অবলম্বনে এর নাট্যরূপ দিয়েছেন ও পরিচালনা করেছেন রেদওয়ান রনি। এতে অভিনয় করছেন মোশাররফ করিম। কথা হলো তাঁর সঙ্গে।কেমন আছেন?প্রাণ যায় যায় অবস্থা। যে চাপ পড়েছে, ঈদের আগের দিন পর্যন্ত শুটিং করতে হবে। সবই তো ঈদের কাজ। শেষ করতেই হবে।এবার ঈদের জন্য কতগুলো কাজ করেছেন?গোড়াতে বুঝিনি। এখন দেখছি, বেশিই করা হয়ে গেল। সবাই এত চাপাচাপি আর ধরাধরি করেছে, অনেককেই আর ‘না’ করতে পারিনি। বেশি কাজ করার ঝক্কি এখন পোহাতে হচ্ছে। ব্যাপারটা আপনার স্ত্রী কীভাবে নিয়েছেন?কী আর করবে! মেনে নিচ্ছে। সহযোগিতাও করছে। আমার স্ত্রী রোবেনা রেজা তো আগে থেকেই অভিনয় করে। এবার সে নাটক লিখেছে। নাম ওথেলো সিনড্রোম। ঈদের চতুর্থ দিন নাটকটি বিটিভিতে প্রচারিত হবে। আমি তাতে অভিনয় করেছি। সে কিন্তু নিয়মিতই লিখছে। ব্যাপারটা আমার পছন্দ হয়েছে। আমিও চাই, সে লেখালেখি করুক।ঈদে গ্রামে যাচ্ছেন?এবার মনে হয় যেতে পারব না। কয়েকটি মাস অনেক পরিশ্রম করেছি। এবার কিছুদিন আমার একটু বিশ্রাম দরকার। বাড়িতে গেলে তা হবে না। সবাই দেখা করতে আসবেন, আত্মীয়স্বজন আর বন্ধুদের বাড়িতে যেতে হবে। ভাবছি, ঈদের পর যাব। ঈদের কটা দিন শুধুই ঘুমাব। এবার ঈদের কোন কাজটা আপনার কাছে ভালো লেগেছে?মাসুদ সেজানের একদা এক বাঘের গলায় হাড় ফুটিয়াছিল। বাংলাভিশনের ধারাবাহিক নাটক। এখানে আমার কণ্ঠ একটু পরিবর্তন করে কথা বলতে হয়। আলাদা একটা ডিজাইন। আর তা শুনে সবাই হাসাহাসি শুরু করে। আর অভিনয়টাও বেশ মজার। এসব কারণেই দুই দিন বেশি কাজ করতে হচ্ছে।