প্রাণসখা খুঁজে পেলেন মল্লিকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মল্লিকা শেরাওয়াত ও বিজয় সিং
মল্লিকা শেরাওয়াত ও বিজয় সিং

আত্মার আত্মীয়র দেখা পেলেন মল্লিকা শেরাওয়াত। পেলেন স্বপ্নের রাজকুমারকে। রাজপুত্তুরের নাম বিজয় সিং। ধর্মশালার এই মডেল বিজয়ী নির্বাচিত হয়েছেন ‘দ্য ব্যাচেলরেট অব ইন্ডিয়া: মেরে খেয়ালো কি মাল্লিকা’র। এই রিয়েলিটি অনুষ্ঠানের শেষ পর্বে বিজয়কেই বিজয়ী ঘোষণা করেন মল্লিকা।
২৪ বছর বয়সী বিজয় মল্লিকার চেয়ে ১৩ বছরের ছোট। বিজয়ই শেষ পর্যন্ত লন্ডনে এক রেস্তোরাঁর মালিক করন সাগুকে হারিয়ে দেন।
মল্লিকা বলেছেন, ‘বিজয়কে এত দিন ক্যামেরার সামনে চিনেছি। এবার ক্যামেরার বাইরেও চিনব।’ বিজয়ের সঙ্গে প্রেম করতে রাজি হলেও এখনই বিয়ে করবেন না বলে জানিয়েছেন মল্লিকা। ইন্ডিয়ান এক্সপ্রেস।