প্রাণের খেলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘চিত্তে মোদের নিত্য বাজুক বাংলা গানের সুর’ স্লোগান নিয়ে বেঙ্গল ফাউন্ডেশন ‘প্রাণের খেলা’ নামে নিয়মিত গানের আসরের আয়োজন করে আসছে। এর ধারাবাহিকতায় গতকাল বৃহস্পতিবার ছিল শিল্পী শিউলি ভট্টাচার্যীর বেহালা বাদন ও মাসুদা নার্গিস আনাম এবং বরকত হোসেনের আধুনিক গান।শুরুতে শিউলী ভট্টাচার্যী রাগ যোগ পরিবেশন করেন। মাসুদা নার্গিস আনাম প্রথমে নজরুলের গান দিয়ে শুরু করেন। তিনি শোনান, ‘এ কোন মায়ায়’, রবীন্দ্রনাথের গান ‘শুধু তোমার বাণী নয়’, ‘আমার বলার কিছু’ এবং লালনের ‘জাত গেল জাত গেল’ দিয়ে শেষ করেন। বরকত হোসেন ‘প্রথম প্রদীপ জ্বালো’, ‘পেয়ে কেন নাহি পায়’, ‘আজি নিঝুম রাতে কে বাঁশি বাজায়’ গানগুলো শোনান। বিকেলের মেঘাচ্ছন্ন আকাশ আর ঝিরঝিরে হাওয়া বয়ে আনছিল বৃষ্টির আগমনী বার্তা। বেঙ্গল গ্যালারির শ্রোতাদের শ্রবণে তখন ঝরছিল সুরের ধারা।