প্রাথমিকের শিক্ষার্থীদের সাংস্কৃতিক প্রতিযোগিতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাংস্কৃতিক নানা চর্চার মধ্য দিয়ে ব্যক্তিত্বসম্পন্ন এবং উন্নত মানসিকতার মানুষ গঠনের লক্ষ্যে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে দেশের সব সরকারি-বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের অংশগ্রহণে জাতীয় পর্যায়ে সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। বাংলাদেশ শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় গতকাল এ প্রতিযোগিতার মূল পর্ব অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতায় সংস্কৃতির গতকাল ১১টি বিষয়ে মোট ৯১০ জন প্রতিযোগী অংশ নিয়েছে। প্রতিযোগিতায় বিচারক হিসেবে ছিলেন দেশের প্রতিথযশা শিল্পীরা। প্রতিযোগিতা শেষে প্রতিযোগীদের দেওয়া হয় সম্মানী এবং বিকেলে একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী সনদ তুলে দেন।