প্রান্তিক শিশুদের সঙ্গে এইচএসবিসির বিশ্ব শিশু দিবস পালন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দাতব্য প্রতিষ্ঠান এসওএস আন্তর্জাতিক শিশুপল্লির ঢাকা ক্যাম্পাসের ১৫০টি শিশুর সঙ্গে ‘বিশ্ব শিশু দিবস’ পালন করল দি হংকং অ্যান্ড সাংহাই ব্যাংকিং করপোরেশন (এইচএসবিসি) বাংলাদেশ। গতকাল মঙ্গলবার নানা আনন্দ-উৎসবের মাধ্যমে দিনটি উদ্যাপনের পাশাপাশি শিশুদের প্রতি উৎসর্গ করা এক ঝাঁক পায়রা নামের একটি সংগীত অ্যালবামের মোড়ক উন্মোচন করা হয়।এইচএসবিসি বাংলাদেশের কান্ট্রি হেড অব কমিউনিকেশন্স তালুকদার নোমান আনোয়ার এবং এসওএসের উপমহাপরিচালক এনামুল হক যৌথভাবে এই অনুুষ্ঠান উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ছড়াকার আহমেদ বশীর এবং সংগীত পরিচালক ফোয়াদ নাসের।বিশিষ্ট সংগীতশিল্পী রফিকুল আলম এবং শহীদ আলতাফ মাহমুদ বিদ্যা নিকেতনের খুদে শিল্পীদের গান উৎসবকে মাতিয়ে রাখে। বিজ্ঞপ্তি।