প্রাপ্তি সম্পর্কে বললেন তিন কোরিওগ্রাফার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাব্বির আহমেদ খান
সাব্বির আহমেদ খান

সাব্বির আহমেদ খান
বাংলাদেশের বলতে যে নাচগুলো আছে, সেগুলোকে শুদ্ধ ঘরানায় ফেলে বিশ্বদরবারে উপস্থাপন করা দরকার। খাজুরাহো নৃত্য উৎসবে অংশ নিয়ে এবার এই উপলব্ধিটিই হয়েছে আমার। উৎসবে দেশের মান রাখতে আমাদের দলটি দারুণ পরিশ্রম করেছে। আমি তাঁদের প্রতি কৃতজ্ঞ।

সুইটি দাস চৌধুরী
সুইটি দাস চৌধুরী

সুইটি দাস চৌধুরী
‘মাসে দুবার করে গিয়ে চার বছর ধরে কমলগঞ্জে মণিপুরি নৃত্য শেখাচ্ছি আমরা। সেখানকার শিল্পীদের সহযোগিতা ছিল বলেই আজ এত বড় একটি উৎসবে পরপর দুই বছর মণিপুরি নাচকে নতুন মাত্রায় উপস্থাপন করতে পেরেছি। এতে বাংলাদেশের মণিপুরি নৃত্য একটি নিজস্বতার স্বীকৃতি পেয়েছে।’

অমিত চৌধুরী
অমিত চৌধুরী

অমিত চৌধুরী
এই উৎসব বিদেশি পর্যটকদের সামনে বাংলাদেশের সংস্কৃতিকে তুলে ধরার একটি বিরাট সুযোগ আমাদের কাছে। আমি মনে করি, আমাদের শিল্পীরা সেটা সফলভাবে করতে পেরেছেন। এরপর আমাদের দায়িত্ব আরও বেড়ে গেছে; চলার পথ আরও প্রসারিত হয়েছে। বাংলাদেশের শিল্পীরা এখন থেকে আরও নিয়মিত এখানে ও বিশ্বের বড় বড় নৃত্য উৎসবে আমন্ত্রণ পাবেন বলে আমার বিশ্বাস।