প্রামাণ্যচিত্র নির্মাণ কর্মশালায় জার্মান নির্মাতা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জার্মান চলচ্চিত্র নির্মাতা আন্দ্রিয়াস গ্রেফানস্টাইনের তত্ত্বাবধানে ১৫ থেকে ২৫ সেপ্টেম্বর প্রামাণ্যচিত্র নির্মাণ কর্মশালার আয়োজন করেছে বাংলাদেশ ফিল্ম ইনস্টিটিউট। ১০ দিনের এই কর্মশালায় প্রশিক্ষণার্থীরা হাতেকলমে প্রামাণ্যচিত্র নির্মাণের সুযোগ পাবেন। এখানে শব্দ গ্রহণের আধুনিক পদ্ধতিগুলো শেখানো হবে এবং সরাসরি শব্দ গ্রহণের মাধ্যমে প্রামাণ্যচিত্র নির্মাণ করা হবে। শব্দ গ্রহণ বিষয়ে প্রশিক্ষণ দেবেন জার্মানপ্রবাসী শব্দগ্রাহক আব্দুস সাত্তার। পুরো কর্মশালার সমন্বয়কারী হিসেবে আছেন তানভীর মোকাম্মেল। ঠিকানা: ১৬০ লেক সার্কাস (পঞ্চম তলা), মিরপুর রোড, কলাবাগান, ঢাকা। ফোন: ০১৭১২০৮৬১০২। বিজ্ঞপ্তি।