প্রামাণ্যচিত্র ‘সে কথা বলে যাই...’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নূর খাতুন যেন একটি ছাইচাপা আগুনের ফুলকি। সমাজ-সংসারের অন্ধ-সংস্কার, অবদমন আর অবমূল্যায়নের ছাইকে এক ফুত্কারে উড়িয়ে দিয়ে তিনি প্রকাশিত হতে চান। মুক্তিযুদ্ধে ঘটে যাওয়া তাঁর অপমান ও লাঞ্ছনার কথা বলতে উন্মুখ তিনি। তিনি যুদ্ধাপরাধীদের মুখোশ উন্মোচন করতে বদ্ধপরিকর। আজ তিনি তাঁর মুক্তিযোদ্ধা বাবা শহীদ আবদুস সালামের হত্যার বিচার চান। তাই তিনি উপস্থিত সে কথা বলে যাই... প্রামাণ্যচিত্রে। এভাবেই জানালেন ফৌজিয়া খান। তিনি পরিচালনা করেছেন প্রামাণ্যচিত্রটি। মুক্তিযুদ্ধ জাদুঘরের আয়োজনে মুক্তি ও মানবাধিকার-বিষয়ক চতুর্থ আন্তর্জাতিক প্রামাণ্যচিত্র উত্সবে আজ সন্ধ্যা সাতটায় এটি প্রদর্শিত হবে।