প্রামাণ্যচিত্র 'হোপ ডাই লাস্ট ইন ওয়ার' প্রদর্শিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একাত্তরের মুক্তিযুদ্ধে অংশ নেওয়া ৫৪ জন ভারতীয় যুদ্ধবন্দীর জীবনকথা নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্র হোপ ডাইস লাস্ট ইন ওয়ার। গতকাল শনিবার বিকেলে শাহবাগের আজিজ সুপার মার্কেটের বাংলাদেশ শর্ট ফিল্ম ফোরামের অডিটোরিয়ামে প্রদর্শিত হয়েছে প্রামাণ্যচিত্রটি। বাংলাদেশ প্রামাণ্যচিত্র পর্ষদের আয়োজনে এই প্রদর্শনী শেষে ভারতীয় পরিচালক সুপ্রিয় সেন প্রামাণ্যচিত্র নিয়ে দর্শকদের নানা প্রশ্নের উত্তর দেন। ভারতীয় সেনারা পাকিস্তানি সেনাদের হাতে বন্দী হয়েছিল। তাঁদের দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়াটি ছিল দীর্ঘ এবং জটিল। প্রামাণ্যচিত্রে তুলে ধরা হয়েছে তাঁদের পরিবারের গল্প।