প্রামাণ্যচিত্রে মনিরুল ইসলাম
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছাপচিত্রে সিদ্ধহস্ত হলেও নানা মাধ্যমে অনায়াস দক্ষতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক পরিপ্রেক্ষিত-সম্পর্কিত চেতনা তাঁর ছবিকে এমন একটি মানে উন্নীত করেছে, যাকে বাঁধা যায় না কোনো জাতীয় কাঠামো দিয়ে। চার দশকের বেশি প্রবাসজীবন সত্ত্বেও তিনি জন্মভূমির টান অনুভব করেছেন সব সময়। তিনি শিল্পী মনিরুল ইসলাম। বরেণ্য এই শিল্পীকে নিয়ে এ কে এম জাকারিয়া নির্মাণ করেছেন মুনির আর্টিস্ট নামের ৩৩ মিনিটের এই প্রামাণ্যচিত্র।
গতকাল ঢাকা আর্ট সেন্টারে ছিল এর উদ্বোধনী প্রদর্শনী। অনুষ্ঠানটি আয়োজন করে বাংলাদেশ শর্ট ফিল্ম ফোরাম।