প্রামাণ্যচিত্রে ‘একাত্তরের চিঠি’
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রথমা প্রকাশন থেকে একাত্তরের চিঠি বইটি প্রকাশিত হয়েছে ২০০৮ সালে। এবার সেই বইয়ের চিঠি নিয়ে প্রামাণ্যচিত্র তৈরি করলেন আমিনুল আকরাম। বইটির পরিকল্পনাকারীদের একজন ছিলেন এই নির্মাতা। ১৪ ডিসেম্বর ঢাকার স্টার সিনেপ্লেক্সে উদ্বোধনী প্রদর্শনী হবে একাত্তরের চিঠি প্রামাণ্যচিত্রের। বিকেল চারটা থেকে সেটি সরাসরি সম্প্রচার করবে চ্যানেল ৭১। এ ছাড়া একই চ্যানেলে প্রতি বৃহস্পতিবার রাত সাড়ে আটটায় নিয়মিত প্রচারিত হবে প্রামাণ্যচিত্রগুলো।