প্রিন্স উইলিয়ামের টাক নিয়ে বিবারের বেফাঁস মন্তব্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কানাডিয়ান ‘টিন সেনসেশন’ জাস্টিন বিবারকে বেশ সাহসীই বলতে হয়। সম্প্রতি প্রিন্স উইলিয়ামের মতো ক্ষমতাধর ব্যক্তিকে নিয়ে উপহাস করেছেন ১৮ বছর বয়সী এই পপগায়ক। বিবারের মতে, টাক নিয়ে লজ্জিত হওয়া উচিত প্রিন্স উইলিয়ামের। তাঁর মাথায় চুল গজানোর পরামর্শও দিয়েছেন এই ‘বেবি’ তারকা। সম্প্রতি যুক্তরাজ্যের রোলারকোস্টার ম্যাগাজিনে একটি সাক্ষাত্কার দেওয়ার সময় প্রিন্স উইলিয়ামের পেছনে লেগেছিলেন বিবার। তিনি বলেন, ‘এখন টাকমাথায় চুল গজানোর অনেক উপায় আবিষ্কৃত হয়েছে। আমি জানি না, প্রিন্স উইলিয়াম কেন সেসব ব্যবহার করে তাঁর টাকমাথায় চুল গজানোর চেষ্টা করছেন না!’বিবার আরও বলেন, ‘আমার জানা মতে, প্রোপেসিয়া ব্যবহার করলে টাকমাথায় চুল গজায়। প্রিন্স উইলিয়াম এটা ব্যবহার করলেই তো হারানো চুল ফিরে পেতে পারেন। যুক্তরাজ্যে কি এটা পাওয়া যায় না!’ বিবারের এমন বেফাঁস মন্তব্যের পর প্রিন্স উইলিয়াম কেমন প্রতিক্রিয়া দেন, সেটাই এখন দেখার বিষয়।