প্রিন্স ও প্যারিস স্কুলে যাচ্ছে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাবা মাইকেল জ্যাকসন বেঁচে থাকতে ছেলেমেয়েগুলোকে দস্তুরমতো বন্দী জীবনযাপন করতে হয়েছে। পাপারাজ্জিদের ভয়ে সচরাচর বের হতে দেওয়া হতো না তাদের। নিরাপত্তার কথা বিবেচনায় বাচ্চা তিনটিকে স্কুলে পর্যন্ত দেননি বাবা। বাড়িতে রেখে পড়াশোনা করিয়েছেন। কিছুদিন ধরে প্রিন্স (১৪), প্যারিস (১৩) ও ব্লাঙ্কেটের (৯) জীবনযাত্রা পাল্টে গেছে। এদিকে প্রিন্স ও প্যারিসকে বেসরকারি একটা স্কুলে ভর্তি করে দেওয়া হয়েছে। স্কুলে যেতে পেরে আর দশটা ছেলেমেয়ের সঙ্গে মিশতে পেরে ভাইবোন দুটি বেজায় খুশি। প্যারিসের ঝোঁক অভিনয়ের প্রতি। ভবিষ্যতে একজন অভিনেত্রী হওয়ার স্বপ্ন দেখে সে। তাই অভিনয়ের ক্লাসটা প্যারিসের খুব পছন্দের। ওয়েবসাইট।