প্রিন্স মাহমুদের ‘অপরাজিতা’
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নির্বাচিতার এক বছর পর এসেছে অপরাজিতা। এবারও সব কটি গানের কথা লিখেছেন ও সুর করেছেন প্রিন্স মাহমুদ। আর গান গেয়েছেন কুমার বিশ্বজিৎ, ফাহমিদা নবী, বাপ্পা মজুমদার, তাহসান, ন্যান্সি, তপু, এলিটা, মাহাদী, পলাশ (রেডিও অ্যাক্টিভ), পারভেজ ও এহসান রাহী। প্রিন্স মাহমুদ বললেন, ‘নির্বাচিতা বের করার পর এক বছর ধরে গানগুলো তৈরি করেছি। এবার ঈদেই বের করব—এমন পরিকল্পনা ছিল না। তাই শেষ মুহূর্তে একটু চাপ পড়েছে। নির্বাচিতার গানগুলো বেশ জনপ্রিয় হয়েছিল। অপরাজিতায় সেই ধারাবাহিকতা ধরে রাখার চেষ্টা করেছি।’ জানালেন, তাহসান ও তপুর সঙ্গে এবারই প্রথম গান করেছেন তিনি। ঈদ উপলক্ষেঅপরাজিতা বাজারে এনেছে অগ্নিবীণা।