প্রিন্স হ্যারিকে থামিয়ে বিব্রত পুলিশ!
স্বর্ণ-কেশী রহস্যময়ী এক তরুণীকে পটাতে তাঁকে মোটরসাইকেলের পেছনে বসিয়ে দুর্দান্ত গতিতে পশ্চিম লন্ডনের রাস্তা ধরে যাচ্ছিলেন প্রিন্স হ্যারি। কিন্তু ব্রিটিশ রাজপরিবারের এ সদস্যের অভিসারে বাধ সেঁধেছে বেরসিক লন্ডন পুলিশ। ঘণ্টায় ১৬০ মাইল বেগে ছুটে যাওয়ার সময় হ্যারির ডুকাটি ৪৮৪ মডেলের মোটরসাইকেলটিকে থামিয়ে তাঁকে চূড়ান্ত বিব্রত করায় দুঃখ প্রকাশও করেছে পুলিশ।প্রিন্স হ্যারি হেলমেট পরে থাকায় তাঁকে চিনতে পারেনি পুলিশ। একজন ট্রাফিক পুলিশ মোটরসাইকেলটি থামিয়ে প্রিন্স হ্যারিকে বলেন, ‘দয়া করে আপনার হেলমেটটি খুলবেন কি?’ জবাবে ক্ষুব্ধ হ্যারি বলে ওঠেন, ‘অবশ্যই আমি এমনটা করব না।’ পরে হ্যারিকে চিনতে পেরে ওই পুলিশ বলেন, ‘আমি খুবই দুঃখিত।’ সাম্প্রতিক এক খবরে এমন মজার তথ্যই প্রকাশ করেছে যুক্তরাজ্যের দ্য সান।এ প্রসঙ্গে ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, ‘ওই তরুণীকে অবাক করে দিতে একটি পিকনিকে নিয়ে যাচ্ছিলেন হ্যারি। পথের মধ্যে পুলিশ তাঁর মোটরসাইকেল থামিয়ে দেওয়ায় তিনি দারুণ বিব্রত হন। এ ঘটনায় হ্যারির কোনো দোষই ছিল না। একে তো রাজপরিবারের সদস্য, তার ওপর গুরুতর অভিযোগ ছাড়াই তাঁর মোটরসাইকেল থামিয়ে ভ্যাবাচ্যাকা খেয়ে যান কর্তব্যরত পুলিশ সদস্য। ঘটনার পরপরই ক্ষমা চান হ্যারির কাছে।’