প্রিয়াংকার দ্বিতীয় মিউজিক ভিডিও আসছে
বলিউডের একজন সফল অভিনেত্রী হিসেবে নিজেকে প্রমাণের পর গায়িকা ও গীতিকার হিসেবেও আত্মপ্রকাশ করেছেন প্রিয়াংকা চোপড়া। তাঁর প্রথম মিউজিক ভিডিও ‘ইন মাই সিটি’ প্রকাশিত হয়েছিল গত বছরের ২৯ জানুয়ারি। এবার আসছে তাঁর দ্বিতীয় মিউজিক ভিডিও। শিগগিরই এর শুটিং শুরু হবে বলে জানিয়েছেন প্রিয়াংকা।এ প্রসঙ্গে প্রিয়াংকার উদ্ধৃতি দিয়ে ‘হিন্দুস্তান টাইমস’ জানিয়েছে, চলতি মাসের শেষের দিকে যুক্তরাষ্ট্রের মায়ামিতে মিউজিক ভিডিওটির শুটিং শুরু হবে। অবশ্য গানটির শিরোনাম এখনো ঘোষণা করা হয়নি। এ বছরের গ্রীষ্মেই মুক্তি পাবে মিউজিক ভিডিওটি।২০১১ সালে যুক্তরাষ্ট্রের সর্ববৃহত্ মিউজিক কোম্পানি ইউনিভার্সেল মিউজিক গ্রুপের সঙ্গে প্রথম আন্তর্জাতিক অডিও অ্যালবাম প্রকাশের জন্য চুক্তিবদ্ধ হয়েছিলেন প্রিয়াংকা। অ্যালবামের প্রথম গান ‘ইন মাই সিটি’ মুক্তি পেয়েছিল গত বছরের সেপ্টেম্বরে। নাম চূড়ান্ত না হওয়া অ্যালবামটি কবে মুক্তি পাচ্ছে—এমন এক প্রশ্নের জবাবে প্রিয়াংকা বলেন, ‘আমার দ্বিতীয় গানটি প্রকাশিত হওয়ার কিছুদিনের মাথায় পুরো অ্যালবামটি মুক্তি দেওয়া হবে। এটা মিউজিক কোম্পানির সিদ্ধান্ত, আমার নয়। পশ্চিমা দেশগুলোতে এই রীতিতেই অ্যালবাম মুক্তি দেওয়া হয়।’