প্রিয়াংকার নজর এবার সালমানে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত বছরের ডিসেম্বরে শাহরুখ খানের সঙ্গে প্রিয়াংকা চোপড়ার ঘনিষ্ঠতার খবরে সরগরম হয়ে উঠেছিল বলিউড-কেন্দ্রিক বিভিন্ন সংবাদমাধ্যম। বছর ঘুরে সেই ডিসেম্বর মাসেই এবারে প্রিয়াংকার সঙ্গে শাহরুখের চিরশত্রু সালমান খানের ঘনিষ্ঠতার খবর ডাল-পালা মেলেছে। সম্প্রতি সালমানকে সবচেয়ে প্রিয় সহ-অভিনেতা হিসেবে উল্লেখ করেছেন ৩০ বছর বয়সী এ বলিউডের অভিনেত্রী ও সাবেক বিশ্ব সুন্দরী।সম্প্রতি একটি অনুষ্ঠানে যোগ দিতে দুবাই গিয়েছিলেন সালমান ও প্রিয়াংকা। সেখানে তাঁদের অন্তরঙ্গতা সবার নজর কেড়েছে। এমনকি জনসমক্ষে প্রিয়াংকা ঘোষণা দিয়েছেন, এই মুহূর্তে সহ-অভিনেতা হিসেবে তাঁর পছন্দের তালিকা শীর্ষে রয়েছেন সালমান। এক খবরে এমন তথ্য জানিয়েছে জিনিউজব্যুরো।দুবাইতে একই হোটেলে উঠেছিলেন সালমান-প্রিয়াংকা। দুবাই-এর বিভিন্ন জায়গায় একসঙ্গে ঘুরে-বেড়াতেও দেখা গেছে তাঁদেরকে। একবার কিংবা দুবার নয়, বেশ কয়েকবার ক্যামেরার চোখে একসঙ্গে ধরা পড়েছেন এ জুটি। মূলত এরপর থেকেই তাঁদের ঘনিষ্ঠতার খবর ছড়িয়ে পড়েছে চারদিকে।দিন কয়েক আগে সিএনএন-আইবিএন টিভি চ্যানেলকে দেওয়া এক সাক্ষাত্কারে শাহরুখ বলেছিলেন, ‘প্রিয়াংকা চোপড়া আমার সবচেয়ে কাছের বন্ধুদের একজন। তাঁর অবস্থান আমার হূদয়ের অনেক কাছাকাছি; চিরকাল আমার হূদয়ে বিচরণ করবেন তিনি। প্রিয়াংকার জন্য আমি অনেক বেশি দুঃখিত। আমার কারণে তাঁকে অনেক অপমান সইতে হয়েছে। তাঁর প্রতি বিন্দুমাত্র শ্রদ্ধাও কেউ দেখায়নি। প্রিয়াংকা কিংবা অন্য যেকোনো নারীর প্রতি ন্যূনতম যে শ্রদ্ধাবোধ আমার আছে, কারও কাছ থেকেই সেটা পাননি প্রিয়াংকা।’ পরে শাহরুখের এই সাক্ষাত্কারের একটি সিডি প্রিয়াংকার কাছে পাঠিয়েছিলেন তাঁর এক ভক্ত। কিন্তু এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানাননি প্রিয়াংকা। তবে কি সালমানের সঙ্গে ঘনিষ্ঠতার কারণেই শাহরুখের এমন হূদয়স্পর্শী মন্তব্যের প্রতিক্রিয়া জানানোর প্রয়োজনীয়তা অনুভব করেননি প্রিয়াংকা! সালমানের সঙ্গে প্রিয়াংকার দহরম-মহরমের খবর চাউর হওয়ার বিষয়টিকে শাহরুখ কীভাবে নেন, এখন সেটাই দেখার বিষয়।