প্রিয়াঙ্কার না', বদলে গেল গানের কথা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অবশেষে চুক্তিপত্রে সই করলেন প্রিয়াঙ্কা চোপড়া। বলিউডের এই তারকা রাজি হলেন সঞ্জয় গুপ্তের শুটআউট অ্যাট ওয়াদালা ছবিতে নাচের দৃশ্যে অভিনয়ের জন্য। গানের শিরোনাম: Èবাবলি বাদমাশ হ্যায়'। আইটেম গানটির কথা নিয়ে আপত্তি জানিয়েছিলেন প্রিয়াঙ্কা। দাবি করেছিলেন, গানের কথায় Èউগ্রতা' আছে। শেষমেশ গানের কথায় পরিবর্তন এনে এবং চিত্রায়ণে মার্জিত রূপ দেওয়ার ব্যাপারটি নিশ্চিত করেই প্রিয়াঙ্কাকে রাজি করিয়েছেন সঞ্জয়। গানটি গাইবেন সুনিধি চেৌহান, সুর করেছেন অনু মালিক। এ ছাড়া গত রোববার হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন প্রিয়াঙ্কার বাবা অশোক চোপড়া। বাবার অসুস্থতা নিয়েও এত দিন ভীষণ চিন্তায় ছিলেন তিনি। মুম্বাই মিরর।