প্রিয়াঙ্কার প্রতীক্ষায়!
‘আমি এখনো একাকী জীবনযাপন করছি। কারণ, প্রিয়াঙ্কা চোপড়ার প্রতীক্ষায় আছি আমি।’ সম্প্রতি এমন সরেস মন্তব্য করেছেন ‘পিএস আই লাভ ইউ’খ্যাত স্কটিশ অভিনেতা জেরার্ড বাটলার। বলিউডের অভিনেত্রী ও গায়িকা প্রিয়াঙ্কার প্রতি দুর্বলতা প্রকাশ করতে গিয়ে ইন্দো-এশিয়ান নিউজকে দেওয়া এক সাক্ষাত্কারে মজা করে এমনটা বলেছেন ৪৩ বছর বয়সী বাটলার।৩০ বছর বয়সী প্রিয়াঙ্কার সঙ্গে দারুণ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বাটলারের। সব সময় একে অপরের খোঁজখবর রাখেন তাঁরা। বাটলার বলেন, ‘আমি থাকি যুক্তরাষ্ট্রের মালিবু শহরে। গত বছর প্রিয়াঙ্কা যখন যুক্তরাষ্ট্রে এসেছিলেন, তখন একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে মালিবু ছেড়ে যেতে হয়েছিল আমাকে। এ জন্য প্রিয়াঙ্কার সঙ্গে সেবার দেখা হয়নি আমার।’ বাটলার আরও বলেন, ‘মালিবু ছাড়ার আগেই আমি জেনেছিলাম, একটি পার্টিতে যোগ দিতে আমার শহরে আসছেন প্রিয়াঙ্কা। বিষয়টি জানার পর মনটা খুব খারাপ হয়ে গেল। প্রিয়াঙ্কার সঙ্গে অনেক দিন দেখা-সাক্ষাত্ না হওয়ায় তাঁর সঙ্গে দেখা করে শুভেচ্ছা বিনিময় করতে খুব ইচ্ছে হচ্ছিল। এ জন্য ফ্লাইট বাতিল করার কথাও ভেবেছিলাম আমি।’