প্রিয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চ্যানেল আইয়ে আজ রাত নয়টা ৩৫ মিনিটে প্রচারিত হবে নাটক প্রিয়। লিখেছেন ও পরিচালনা করেছেন অনিমেষ আইচ। অভিনয় করেছেন তৌকীর আহমেদ, ভাবনা, লুৎফর রহমান জর্জ, অ্যালেন শুভ্র প্রমুখ।
বসন সচ্ছল পরিবারের মেয়ে। সে ভালোবাসে অমিত নামের একজনকে। অমিত বিবাহিত। বসন একদিন অমিতের কাছে চলে এলেও কোনো এক বাহানায় তাকে ফিরিয়ে দেয় অমিত। এদিকে সাদিক ঘরছাড়া। বসন আর সাদিকের পিছু নেয় পুলিশ। পুলিশের হাত থেকে বাঁচতে দুজন চলে যায় রাঙামাটি। পাহাড়ি শহরে তাদের মধ্যে ঘটতে থাকে নানা ঘটনা।