প্রিয় খাবারের তালিকায় ঢুকে গেল ল্যাংচা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>
কলকাতার ল্যাংচা
কলকাতার ল্যাংচা
মাঝরাতে মিষ্টির দোকানে ঢুকেই ফেরদৌস জানতে পারলেন, এখানে তাঁর প্রিয় নায়ক উত্তমকুমার নিয়মিত মিষ্টি খেতেন। বোলপুর যাওয়ার পথে এখনো ফেরদৌস সেখানে ল্যাংচা মিষ্টি খেতে যান। ঢাকায় ফেরার সময় পরিবারের জন্য নিয়েও আসেন
উত্তমকুমারের মতো ল্যাংচায় মজেছেন ফেরদৌস। ছবি: আনন্দ
উত্তমকুমারের মতো ল্যাংচায় মজেছেন ফেরদৌস। ছবি: আনন্দ

কলকাতার ছবিতে অভিনয় করার সময় গ্রামের দৃশ্যের শুটিংয়ের জন্য প্রায়ই আমাদের বোলপুর যেতে হয়। যাওয়ার পথেই পরে শক্তিগড় নামের জায়গাটা। কলকাতা থেকে বর্ধমানের দিকে যেতে আড়াই বা তিন ঘণ্টার পথ। বোলপুরে যাওয়ার পথে সবাই শক্তিগড়ে যাত্রাবিরতি নেয়। রাস্তার দুই পাশে অসংখ্য মিষ্টির দোকান। সেখানেই পাওয়া যায় ল্যাংচা নামের একটা বিখ্যাত মিষ্টি। গাড়ি থামিয়ে গরম-গরম ল্যাংচা মিষ্টি খায় সবাই।

উত্তমকুমার
উত্তমকুমার

আমি প্রথম ওই দিকটায় যাই ২০০২ সালের শীতে। একটা অনুষ্ঠান ছিল। জায়গাটা ল্যাংচার জন্য বিখ্যাত। কুমিল্লায় যেমন মাতৃভান্ডারের ছড়াছড়ি। ওখানেও তেমন অনেক ল্যাংচার দোকান। আদি ল্যাংচা ঘর, গণেশের ল্যাংচা, নিউ ল্যাংচা। দোকানগুলোতে ঢুকলে ওরা বলে, এখানে সৌমিত্র থেকে শুরু করে ভিক্টর ব্যানার্জীরা নিয়মিত আসেন। শুটিংয়ের জন্য ওই পথ ধরে যাওয়ার সময় অভিনয়শিল্পীরা এলেই সেখানে নেমে ল্যাংচা খান। আমাদের দেশে ল্যাংচা হয়তো সেভাবে পরিচিত নয়। এই মিষ্টি অনেকটা আমাদের কালোজামের মতো। তবে একটু লম্বা আর বড়। ভেতরে খানিকটা এলাচ দানার ঘ্রাণ। ১৫, ২০, ১০০ টাকা করে দাম। পিস ও কেজি হিসেবে বিক্রি হয়।