প্রিয় গান নিয়ে নাটক

গল্প, উপন্যাস আর কবিতা অবলম্বনে তো অনেক নাটকই হয়েছে। নাটক হয়েছে গান নিয়েও। এবার কিছু প্রিয় গানের কথা নিয়ে তৈরি হলো সিরিজ নাটক। সিরিজটির নাম রেইন ফরেস্ট। আলাদা আলাদা গান নিয়ে তৈরি হয়েছে ভিন্ন ভিন্ন গল্প। আর তা প্রচার করা হবে দুই থেকে চার পর্বে। আজ থেকে এসএ টিভিতে শুরু হচ্ছে রেইন ফরেস্ট। আজকের গল্প ইন্দ্রানী সেনের গাওয়া গান ‘আজ আবার সেই পথে দেখা হয়ে গেল’ নিয়ে। অভিনয়করেছেন সজল ও বিন্দু।অন্য গানগুলোর মধ্যে রয়েছে ‘আমার পরান যাহা চায়’, ‘স্যাক্রিফাইস’, ‘বুঝিনি তো আমি’, ‘কফি হাউসের সেই আড্ডাটা’, ‘চাকরিটা আমি পেয়ে গেছি বেলা শুনছ’, ‘নীলাঞ্জনা’। নাটকগুলোর নাট্যরূপ দিয়েছেন হাবিব জাকারিয়া।
পরিচালক অনন্য ইমন বলেন, ‘জনপ্রিয় ও মন ছুঁয়ে যাওয়া গল্পনির্ভর কিছু গান আমরা রেইন ফরেস্ট সিরিজের জন্য বেছে নিয়েছি। অভিনয় করেছেন জনপ্রিয় শিল্পীরা। আশা করছি, দর্শকেরা নাটকগুলো দেখে আনন্দ পাবেন।’