প্রিয় তারকাকে ভোট দিন এখনই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সারা বছর ধরে চলেছে মেরিল-প্রথম আলো তারকা জরিপ পুরস্কার ২০১৩-এর মনোনয়ন পর্ব৷ পাঠকেরা কুপন পূরণ করে সংগীত, টিভি ও চলচ্চিত্রের প্রিয় তারকাদের নাম পাঠিয়ে মনোনয়ন দিয়েছেন৷ মনোনীত তারকাদের নিয়ে তিন ধাপে নকআউট পর্বের ভোটও হয়ে গেছে৷ আজ থেকে চূড়ান্ত পর্বের ভোট শুরু হচ্ছে৷

নকআউট পর্বের মতো চূড়ান্ত পর্বেও পাঠকেরা ছাপানো কুপন, এসএমএস ও অনলাইন—এই তিন মাধ্যমে ভোট দিতে পারবেন প্রিয় তারকাকে৷ চূড়ান্ত পর্বে সেরা কণ্ঠশিল্পী (পুরুষ ও নারী), সেরা টিভি অভিনয়শিল্পী (পুরুষ ও নারী) ও সেরা চলচ্চিত্র অভিনয়শিল্পী (পুরুষ ও নারী) বিভাগে তারকাদের ভোট দিতে পারবেন৷ প্রতি পর্বে চারজন করে তারকা মনোনয়ন পেয়েছেন৷

​পাঠকদের জন্যও রয়েছে পুরস্কার৷ কুপন, এসএমএস ও অনলাইন—তিন মাধ্যমেই লটারি করে বিজয়ীদের পুরস্কার দেওয়া হবে৷ আর সব পর্ব মি​লিয়ে আছে মেগা পুরস্কার৷ কুপনের জন্য মেগা পুরস্কার হলো একটি মোটরগাড়ি, অনলাইনের জন্য একটি মোটরসাইকেল এবং এসএমএসের জন্য একটি ল্যাপটপ কম্পিউটার৷ আর চূড়ান্ত পর্বের জন্য আলাদা পুরস্কার তো আছেই৷

ছাপা কুপন কেটে সেটি পুরণ করে পাঠকেরা সরাসরি প্রথম আলোর ঠিকানায় পাঠিয়ে দেবেন৷ কুপনের ক্ষেত্রে ​ফটোকপি গ্রহণ করা যাবে না৷

এসএমএসের ক্ষেত্রে মুঠোফোনের মেসেজ অপশনে গিয়ে MP ​িল​েখ পুরস্কারের বিভাগ ও তারকার কোড লিখে দিতে হবে (যেমন MP 1X)৷ এরপর পাঠিয়ে দিন ২২২১ নম্বরে৷ প্রিয় তারকার কোড পাওয়া যাবে ছাপানো কুপনে৷

অনলাইনে ​ভোট দিতে যেতে হবে www.prothom-alo.com/mpaward2013 ঠিকানার ওয়েবসাইটে৷ অনলাইনে একটি ই-মেইল ঠিকানা থেকে একবার ভোট দেওয়া যাবে৷ যাঁরা নকআউট পর্বে ভোট দিয়েছেন, তাঁরা আবার চূড়ান্ত পর্বে ভোট দিতে পারবেন৷

প্রিয় পাঠক, আপনার ভোটই নির্ধারণ করবে মেরিল-প্রথম আলো তারক​া জরিপ ২০১৩-এর বিজয়ী৷ তাই ভোট দিন প্রিয় তারকাকে৷