ঘরের যেদিকে দৃষ্টি যায়, মুগ্ধ হতে হয়। বিচিত্র সব ভাস্কর্য সাজানো। তুচ্ছ, বর্জ্য ও কুড়িয়ে আনা কাঠ দিয়ে চোখজুড়ানো এই ভাস্কর্যগুলো সৃষ্টি করেছেন ভাস্কর ফেরদৌসী প্রিয়ভাষিণী। ধানমন্ডির বেঙ্গল গ্যালারিতে আজ সোমবার থেকে শুরু হচ্ছে ‘বনলতা’ নামে তাঁর একক প্রদর্শনী।ব্যতিক্রমী উপকরণের ব্যবহার, বিষয় নির্বাচন, উপস্থাপনা সবকিছু মিলিয়ে ফেরদৌসী প্রিয়ভাষিণী দেশের ভাস্কর্যচর্চায় স্বতন্ত্র ব্যক্তিত্ব। আজ সন্ধ্যায় তাঁর ১০ দিনব্যাপী এ প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী। উদ্বোধন করবেন শিল্পী শাহাবুদ্দিন আহমেদ। বিশেষ অতিথি থাকবেন সাংবাদিক শাহরিয়ার কবির এবং এইচএসবিসি বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা সঞ্জয় প্রকাশ।এই প্রদর্শনী উপলক্ষে গতকাল রোববার দুপুরে প্রেস প্রিভিউর আয়োজন করা হয়। এতে শিল্পী তাঁর শিল্পকর্মের বিস্তারিত তুলে ধরেন। এ সময় এইচএসবিসি ব্যাংকের কর্মকর্তা সামি এ হাফিজ এবং বেঙ্গল গ্যালারির পরিচালক সুবীর চৌধুরী উপস্থিত ছিলেন। প্রদর্শনীর শিল্পকর্ম দেখে মনে হবে বর্জ্য কাঠ বা শুকনো নিষ্প্রাণ ডালপালা নতুন করে প্রাণ লাভ করেছে। জীবনের নানামুখী ব্যঞ্জনার উপস্থাপনা তাঁর ভাস্কর্যশৈলীকে বিশিষ্টতা দান করেছে। শিল্পীর হাতে গড়া নর-নারী-পাখির অবয়ব হয়ে উঠেছে নমনীয় ও কোমল।ফেরদৌসী প্রিয়ভাষিণীর জন্ম ১৯৪৮ সালে। তিনি একজন মুক্তিযোদ্ধা। ২০১০ সালে ‘স্বাাধীনতা দিবস’ পদক লাভ করেন। এ পর্যন্ত তাঁর ১০টি একক প্রদর্শনী হয়েছে এবং বহু দলবদ্ধ প্রদর্শনীতে অংশ নিয়েছেন। ক্যামেরায় পোশাকশ্রমিকদের জীবন ও সংগ্রামআলোকচিত্র একটি নির্দিষ্ট সময়কে ধরে রাখে। ঘটনার সত্যতা তুলে ধরে। প্রকৃত সত্য উন্মোচনে সাক্ষী হয়ে দাঁড়ায়। আলোকচিত্রী তাসলিমা আখ্তারের তোলা ছবিগুলো বিগত সময়ে বাংলাদেশের পোশাকশিল্প কারখানায় ঘটে যাওয়া অনেক ঘটনারই সাক্ষী। এই স্থিরচিত্রগুলো ঘটনার বাস্তবতাকে ধারণ করে সত্য উন্মোচনে উদগ্রীব।গতকাল ধানমন্ডির দৃক গ্যালারিতে শুরু হয়েছে ‘গার্মেন্টস শ্রমিকের জীবন ও সংগ্রাম’ শীর্ষক তাসলিমা আখ্তারের আলোকচিত্র প্রদর্শনী। সাত দিনের এই প্রদর্শনীর উদ্বোধন করেন প্রফেসর ইমেরিটাস সিরাজুল ইসলাম চৌধুরী।উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতা করেন পাঠশালার (সাউথ এশিয়ান ইনস্টিটিউট অব ফটোগ্রাফি) অধ্যক্ষ আলোকচিত্রী শহীদুল আলম, অর্থনীতিবিদ আনু মুহাম্মদ এবং গার্মেন্টস শ্রমিক আন্দোলনের সংগঠক ও গার্মেন্টস শ্রমিক ঐক্য ফোরামের সভাপতি মোশরেফা মিশু। প্রদর্শনীতে ১৯টি আলোকচিত্র রয়েছে। ছবিগুলো তৈরি পোশাকশিল্পের নানা ঘটনার। শ্রমিকদের ওপর নির্যাতন, কারখানায় অগ্নিকাণ্ড, সংঘর্ষ এমন নানা বিষয় উঠে এসেছে ছবিতে।পোশাকশিল্প দেশের অর্থনীতিতে ব্যাপক ভূমিকা রাখছে। তবে এই খাতে নিয়োজিত শ্রমিকদের আর্থিক অবস্থা তেমন ভালো নয়। গ্রাম থেকে আসা হতদরিদ্র শ্রমিকেরা পোশাকশিল্পে বিপুল শ্রম দিচ্ছেন। অথচ তাঁদের দাবি অনুযায়ী তাঁরা প্রকৃত পারিশ্রমিক পাচ্ছেন না। নানা বঞ্চনার শিকার হচ্ছেন। এসব তুলে ধরতেই প্রদর্শনীর আয়োজন বলে জানালেন আলোকচিত্রী। ২৪ জুলাই পর্যন্ত প্রদর্শনীটি চলবে।হাজারীবাগে শুরু হয়েছে যাত্রানুষ্ঠানগতকাল থেকে রাজধানীতে শুরু হয়েছে যাত্রানুষ্ঠান। হাজারীবাগের বৌবাজার বেড়িবাঁধ প্যান্ডেলে গতকাল মঞ্চস্থ হয় কাশেম-মালা। পরিবেশন করেছে কেয়া যাত্রা ইউনিট। আয়োজক সূত্রে জানা গেছে, আগামী রোববার পর্যন্ত চলবে এই যাত্রানুষ্ঠান। পর্যায়ক্রমে কয়েকটি দল এই প্যান্ডেলে যাত্রা পরিবেশন করবে