প্রিয়াংকা-পিটবুলের নতুন গান ইন্টারনেটে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আনুষ্ঠানিকভাবে এখনো বাজারে আসেনি। কেউ একজন আগেই ইন্টারনেটে ছেড়ে দিয়েছে প্রিয়াংকা চোপড়ার নতুন গান। পিটবুলের সঙ্গে গাওয়া তাঁর ‘একজটিক’ শিরোনামের গানটি দারুণ জনপ্রিয়তা পেয়েছে এর মধ্যেই। তাই বোধ হয় প্রিয়াংকাও আর রাগ করতে পারছেন না। বরং তিনি টুইট করেছেন, ‘আমার আসলে রেগে যাওয়াই উচিত। কিন্তু আমি বেশ খুশি আপনাদের সঙ্গে এটি ভাগাভাগি করতে পেরে।...আমাকে জানান, কেমন লাগল আপনাদের।’পরে প্রিয়াংকা ও পিটবুল দুজনই আনুষ্ঠানিকভাবে গানটি পোস্ট করেছেন।গানের পাশাপাশি অভিনয়েও এখন খুবই ব্যস্ত প্রিয়াংকা। জানা গেছে, রণবীর সিংয়ের বড় বোনের চরিত্রে তাঁকে দেখা যেতে পারে জয়া আখতারের নতুন ছবিতে। জি মিডিয়া ব্যুরো।