প্রিয়াংকা সান্নিধ্যে বিবেক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভালোবাসা দিবসকে ঘিরে তারকারা সাধারণত বিভিন্ন ধরনের পরিকল্পনা করে থাকেন। এদিন একটু আলাদাভাবে কাটানোর আর্জিটা সবার মধ্যেই কমবেশি দেখা যায়। বলিউড তারকা বিবেক ওবেরয় যেমন আজকের দিনটি পুরোপুরিই সহধর্মিনী প্রিয়াংকার জন্য বরাদ্দ রেখেছেন।জানা গেছে, স্ত্রী প্রিয়াংকাকে নিয়ে পুরোটাদিন ঘুরে বেরিয়ে সময় কাটাবেন বিবেক। গতবছর নিজেদের বিয়ের প্রথমবছরটাও ঠিক এমনিভাবে কাটিয়েছিলেন তিনি।গেলবছরের শেষভাগে ব্যস্ত শিডিউলের কারণে স্ত্রীকে একদমই সময় দিতে পারেননি। ভারতের অন্যতম শীর্ষ দৈনিক টাইমস অব ইন্ডিয়ার কাছে দেওয়া এক সাক্ষাত্কারে বিবেক বলেছেন, ‘স্ত্রী হিসেবে প্রিয়াংকার যতটুকু সময় পাওয়া উচিত কাজের চাপে ততটুকু সময় আমি তাঁকে দিতে পারিনি। তাই ভালোবাসা দিবস ভালোবাসার মানুষের সঙ্গেই বেশ মজা করে কাটাতে চাই আমি।’