প্রিয়াংকার ‘সুন্দরী’
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বলিউডের ‘জংলি বিল্লি’ কে জানেন তো? না জানলে জেনে নিন, আড়ালে-আবডালে প্রিয়াংকা চোপড়াকে অনেকে এই নামেই ডাকে! জংলি বিল্লি নামকরণের সার্থকতাও রেখেছেন প্রিয়াংকা। এক বছর আগে রাঁচির বিরসা মুন্ডা চিড়িয়াখানা থেকে দত্তক নিয়েছিলেন বাঘিনী দুর্গাকে। গত ৩০ এপ্রিল দত্তকের মেয়াদ গেছে ফুরিয়ে। তাই এবার দত্তক নিলেন সিংহী সুন্দরীকে। চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানিয়েছে, এই বাবদ প্রিয়াংকা দুই লাখ রুপি দিয়েছেন তাদের। সুন্দরীকে প্রিয়াংকা রাখতে পারবেন আগামী বছরের ৩০ এপ্রিল পর্যন্ত। উল্লেখ্য, পশুপাখির মঙ্গলের জন্য এমন উদ্যোগ নেয় বিরসা মুন্ডা চিড়িয়াখানা। এ ছাড়া জনসচেতনতাও হয় এর মাধ্যমে। আইএএনএস।