প্রিয়াঙ্কা-শহিদ একসঙ্গে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘প্যায়ার কিয়া তো ডরনা কেয়া’। মনে হতেই পারে, এটি বলিউডের একটি ছবির নাম। কিন্তু না। প্রিয়াঙ্কা চোপড়া ও শহিদ কাপুর যেভাবে আনজানে অনজানি ছবির উদ্বোধনী প্রদর্শনীতে এলেন, তাতে প্রেমের পথে তাঁরা যে ভয়ডরহীন—এ কথাইমনে হতে পারে। এখন আর তাঁদের প্রেম গোপন নেই। চলে এসেছে একেবারে প্রকাশ্যে। ভারতের মুম্বাইয়ে প্রিয়াঙ্কা অভিনীত এই ছবির উদ্বোধনী প্রদর্শনীতে শহিদ নিজেই গাড়ি চালিয়ে এলেন। তাঁর পাশের আসনেই ছিলেন প্রিয়াঙ্কা। আর তা দেখে ছবির নায়ক রণবীরের চোখ উঠল কপালে। তবে কাউকে তোয়াক্কা করলেন না দুজন। আর এতে চটে লাল শহিদের বাবা অভিনেতা পঙ্কজ কাপুর। ছেলে শহিদের এতটা বেপরোয়া ভাব মোটেই পছন্দ নয় তাঁর।