প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এই আছেন তো এই নেই—প্রিয়াঙ্কা চোপড়া ও শহীদ কাপুরের সম্পর্ক নিয়ে দুই বছর ধরেই নানা কথা শোনা গেছে। তবে সম্প্র্রতি নিশ্চিত হওয়া গেছে, দুই তারকাই সুনিপুণভাবে নিজেদের সম্পর্ককে এত দিন লোকচক্ষুর আড়াল করে গেছেন। কাকপক্ষীকে এতটুকু বুঝতে দেননি, তাঁরা এখনো একসঙ্গে আছেন। তবে কত দিন? সম্প্র্রতি হাতেনাতে ধরা পড়ে গেছেন প্রিয়াঙ্কা-শহীদ। দাবাং ছবির উদ্বোধনী প্রদর্শনীতে অন্ধকার প্রেক্ষাগৃহে হঠাৎ সবাই আবিষ্কার করেন, শহীদের কাঁধে মাথা রেখে প্রিয়াঙ্কা ছবি দেখছেন। এ ঘটনার এক সপ্তাহ আগে উই আর ফ্যামিলিও একসঙ্গে দেখেন প্রিয়াঙ্কা-শহীদ। শহীদের সাবেক প্রেমিকা কারিনা কাপুরের ছবি বেশ আনন্দ নিয়েই উপভোগ করেন দুজন। যদিও এ সম্পর্ক নিয়ে এখনো মুখে কুলুপ এঁটে বসে আছেন দুজন। তবে এটুকু নিশ্চিত হওয়া গেছে, এ সম্পর্ক দিন দিন গভীর থেকে গভীরতর হচ্ছে।তথ্যসূত্র: ওয়েবসাইট