প্রিয়াঙ্কার কাব্যপ্রতিভা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রিয়াঙ্কা চোপড়ার অন্য অনেক প্রতিভার কথা জানা থাকতে পারে, কিন্তু তাঁর কাব্যপ্রতিভার কথা নিশ্চয়ই জানা ছিল না আপনার। কদিন আগে নারীদের এক সম্মাননা প্রদান অনুষ্ঠানে নিজের লেখা কবিতা আবৃত্তি করে প্রিয়াঙ্কা চমকে দেন উপস্থিত দর্শকদের। বলিউডের মানুষ বলেই হয়তো তাঁর কবিতার বিষয় ছিল বলিউডের কিংবদন্তি অভিনেত্রীরা। তাঁদের মধ্যে ছিলেন, সায়রা বানু, হেমা মালিনী ও মাধুরী দীক্ষিত। অবশ্য কবিতা আবৃত্তির কাজটা তাঁকে করতে হয়েছে অনেকটা বাধ্য হয়েই। কারণ, অনুষ্ঠানের পূর্বনির্ধারিত চিত্রনাট্য একদমই পছন্দ হচ্ছিল না প্রিয়াঙ্কার। ওয়েবসাইট।