প্রিয়াঙ্কার গবেষণা সফর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরফির ঝিলমিল হয়ে ওঠার জন্য প্রতিবন্ধী শিশুদের সঙ্গে লম্বা সময় কাটিয়েছিলেন। মাঠে নামার আগে যথেষ্ট প্রস্তুতি নেওয়াটা প্রিয়াঙ্কা চোপড়ার জন্য নতুন নয়। এবার ম্যারি কম চরিত্রে নিজেকে পুরোপুরি প্রস্তুত করার অংশ হিসেবে ঘুরে গেলেন ইমফল। মণিপুর রাজ্যের এ শহরের মেয়ে ম্যারি গত লন্ডন অলিম্পিকে বক্সিংয়ে পদক এনে দিয়েছেন ভারতকে। এখানেই অনুশীলন করেন ম্যারি। এখানেই বেড়ে ওঠেন তিনি। মণিপুরের এ সফরে প্রিয়াঙ্কার সঙ্গী হয়েছিলেন ছবির পরিচালক অমুং কুমার এবং তাঁর সহকারীরা। প্রিয়াঙ্কা বলেন, ‘ম্যারি কমের ওপর নির্মিতব্য ছবির গবেষণার অংশ হিসেবেই এ সফর। ইমফলে আমরা উষ্ণ অভ্যর্থনা পেয়েছি।’ ছবিটি প্রযোজনা করছেন সঞ্জয় লীলা বানসালি। আইএএনএস।