প্রিয়াঙ্কার গৌড়ীয় নাচ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
র‌্যাচেল প্রিয়াঙ্কা প্যারিস
র‌্যাচেল প্রিয়াঙ্কা প্যারিস

র‌্যাচেল প্রিয়াঙ্কা প্যারিস নৃত্যাঞ্চলের শিল্পী। আজ তাঁর একক গৌড়ীয় নৃত্যানুষ্ঠানের আয়োজন করেছে নৃত্যাঞ্চল। নির্দেশনা দিয়েছেন কলকাতার বিশিষ্ট নৃত্যগুরু মহুয়া মুখোপাধ্যায়। বাংলাদেশ শিল্পকলা একাডেমীর স্টুডিও থিয়েটারে অনুষ্ঠান শুরু হবে সন্ধ্যা সাড়ে ছয়টায়। নৃত্যাঞ্চল থেকে জানানো হয়, প্রিয়াঙ্কা গৌড়ীয় নাচের ওপর সাত দিনের এক কর্মশালা পরিচালনা করেছেন। কর্মশালায় অংশ নিয়েছে নৃত্যাঞ্চল স্কুলের ৮০ জন ছাত্রছাত্রী। আজ এই কর্মশালারও সমাপনী অনুষ্ঠান হবে।
নৃত্যাঞ্চল দর্শনীর বিনিময়ে এর আগে দ্বিমাসিক নৃত্যানুষ্ঠানের আয়োজন করেছে। জানা গেছে, আজকের অনুষ্ঠানের মধ্য দিয়ে সেই কর্মসূচি আবার শুরু হচ্ছে।