প্রিয়াঙ্কার জবাব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আয়কর নিয়ে বিপাকেই আছেন প্রিয়াঙ্কা চোপড়া। কর ফাঁকির অভিযোগ তো আছেই। সঙ্গে গোদের ওপর বিষফোড়ার মতো যুক্ত হয়েছে ছয় কোটি রুপি উদ্ধারের ঘটনা এবং অভিনেতা শহীদ কাপুরের উপস্থিতি। তল্লাশি চলাকালে শহীদকে নাকি প্রিয়াঙ্কার বাড়িতেই পাওয়া গিয়েছিল। সাম্প্রতিক এসব ঘটনা নিয়ে বলিউডে কানাঘুষা চলছিল। এর জবাব দিতেই গত সোমবার রাতে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন প্রিয়াঙ্কা। দাবি করলেন, কর ফাঁকি দেওয়ার চেষ্টার অভিযোগ একেবারেই বানোয়াট। এর আগে সর্বোচ্চ করদাতা অভিনেতা-অভিনেত্রীর তালিকায় তাঁর নাম উঠেছিল। বাড়িটার দেখভাল খানসামা আর আয়ারাই করে। এতগুলো রুপি ওদের কাছে রাখার প্রশ্নই ওঠে না। আর আয়কর কর্মকর্তারা আসার পরই শহীদকে ডেকেছিলেন তিনি। কারণ, শহীদ তাঁর নিকটতম প্রতিবেশী ও বন্ধুদের একজন। ওই রকম পরিস্থিতিতে কারও সাহায্য দরকার ছিল তাঁর। ওয়েবসাইট।