প্রিয়াঙ্কার প্রযোজনা প্রতিষ্ঠান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বৃহস্পতি যাকে বলে তুঙ্গে। গুন্ডে, ম্যারি কম-এর মতো দারুণ কিছু ছবি আছে হাতে। প্রস্তুতি চলছে জয়া আখতারের পরবর্তী ছবিরও। শুধু অভিনয় নয়, গান দিয়েও দুনিয়া মাত করে দিয়েছেন। অ্যানিমেশন ছবি প্লেন-এ কণ্ঠও দিলেন। প্রিয়াঙ্কা চোপড়া সাফল্যের সেই অগ্রযাত্রা ধরে রেখে এবার নিজের প্রযোজন প্রতিষ্ঠান খুলতে যাচ্ছেন বলে খবর।
এখনো অবশ্য এ ব্যাপারে আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি। তবে প্রিয়াঙ্কার কাছের সূত্রগুলো নিশ্চিত করেছে, এ ব্যাপারে চিন্তাভাবনা করছেন তিনি। ব্যাপারটি এখনো ভাবনার পর্যায়ে আছে বলেই সেটি নিয়ে সংবাদমাধ্যমকে এখনই কিছু বলতেও চান না এই বলিউড তারকা। ইন্ডিয়ান এক্সপ্রেস।