প্রিয়াঙ্কার প্রেরণা ম্যারি কম
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ম্যারি কমের জীবনের গল্পটাই এমন, যার পরতে পরতে মিশে আছে অনুপ্রেরণার রসদ। ভারতের একজন সাধারণ নারী থেকে বক্সিংয়ের বিশ্বমঞ্চে নিজেকে প্রতিষ্ঠা করা। আর সেই যাত্রাপথে শত প্রতিকূলতা, রক্ষণশীল সমাজের চোখ রাঙানিও জয় করতে হয়েছে ম্যারিকে। রুপালি পর্দায় ম্যারি কমের ভূমিকায় অভিনয় করা প্রিয়াঙ্কা চোপড়া জানালেন, ছবিটির প্রতিটি দৃশ্য ভীষণভাবে অনুপ্রাণিত করবে দর্শকদের।
প্রিয়াঙ্কা বলেন, ‘ম্যারি কম হলো সেইসব নারীর গল্প, যাঁরা নিজেদের সীমানা ছাড়িয়ে যাওয়ার স্বপ্ন দেখেন। এর প্রতিটি দৃশ্যই প্রেরণাদায়ী। আমার জন্য এটি ছিল অসাধারণ এক অভিজ্ঞতা।’ অক্টোবরে মুক্তি পাবে ছবিটি। আইএএনএস।