প্রিয়াঙ্কার বেনারসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রিয়াঙ্কা চোপড়া
প্রিয়াঙ্কা চোপড়া

শিগগিরই প্রিয়াঙ্কা চোপড়ার পরনে বেনারসি শাড়ি দেখা যাবে।তবে কি বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন এই অভিনেত্রী? বেনারসি শাড়ি তো সেই শুভক্ষণেই পরে কনেরা। না, প্রিয়াঙ্কা বেনারসি পরবেন একেবারেই অন্য কারণে।ভারতের হস্তশিল্প, বিশেষ করে বেনারসির প্রচার-প্রচারণা করতেই এই উদ্যোগ নিতে যাচ্ছেন প্রিয়াঙ্কা।
প্রিয়াঙ্কা সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সংসদীয় আসন বারানসিতে গিয়েছিলেন। তখনই এ ব্যাপারে বস্ত্রসচিব জোহরা চট্টোপাধ্যায়ের সঙ্গে তাঁর কথা হয়। ভারতের হস্তশিল্পের প্রচারণার প্রস্তাব দেওয়া হলে প্রিয়াঙ্কা সানন্দে তা গ্রহণ করেন। আইএএনএস।