প্রিয়াঙ্কার সাহায্য নিলেন শাহরুখ!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দুজনের সম্পর্ক নিয়ে বলিউডে এখন জোর গুঞ্জন চলছে। স্ত্রী গৌরী খান, এমনকি বন্ধুবান্ধবেরা পর্যন্ত প্রিয়াঙ্কার সঙ্গে শাহরুখের এত মাখামাখি বরদাস্ত করতে পারছেন না। এতসব গুঞ্জনের মধ্যে নতুন আরেকটি খবর আগুনে ঘি ঢেলেছে। সম্প্রতি প্রিয়াঙ্কা চোপড়া যুক্তরাজ্যে বেশ কিছুদিন কাটিয়েছেন। এ সময় তিনি নামীদামি সংগীত তারকা ও বিভিন্ন প্রতিষ্ঠানের কর্তাব্যক্তিদের সঙ্গে সাক্ষাত্ করেন। সে সময় শাহরুখ খানও ছিলেন লন্ডনে। প্রিয়াঙ্কা পশ্চিমা সংগীতজগতের বাঘা বাঘা লোকের সঙ্গে শাহরুখকে পরিচয় করিয়ে দেন। শোনা যাচ্ছে, শাহরুখ নাকি তাঁদের সঙ্গে কিছু চুক্তিও করেছেন। এসব ছাপিয়ে যে খবরটি ঘটা করে প্রচার হচ্ছে, সেটি হলো—যুক্তরাজ্যে অবস্থানকালে শাহরুখ-প্রিয়াঙ্কা নাকি একই হোটেলে ছিলেন। ওয়েবসাইট।