প্রিয়াঙ্কার হার্লি ডেভিডসন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সব মজা কেন ছেলেরাই লুটবে? এ কথা তিনি নিজেই বলেন একটা স্কুটির বিজ্ঞাপনে। তবে লেডিস স্কুটি নয়, প্রিয়াঙ্কা চোপড়া এবার দশাসই সাইজের একটা হার্লি ডেভিডসনই কিনেছেন। অবশ্য গোলাপি রঙের জন্যই বোঝা যাচ্ছে সেটার মালিক একজন নারীই। রিয়েলিটি অনুষ্ঠান ‘খতরো কি খিলাড়ি’র তৃতীয় মৌসুমে প্রিয়াঙ্কা বুঝিয়ে দিয়েছিলেন, বিপদ নিয়ে খেলতে ভালোবাসেন তিনি। শাহরুখ খানের ডন-এর মতো সত্যিকারেরই ‘জংলি বিল্লি’ যেন। হার্লি ডেভিডসনের মতো বাইক কিনে সেটাই আবার বুঝিয়ে দিলেন। এই বাইক চালিয়েই এখন থেকে শুটিংয়ে হাজির হবেন বলে ঠিক করেছেন। মুখটা হেলমেটের আড়ালে ঢাকা থাকবে; তবে প্রিয়াঙ্কাকে চিনতে নিশ্চয়ই কষ্ট হবে না মুম্বাইবাসীর। মুম্বাই মিরর।